JD Vance India Visit: ট্যারিফ ইস্যু ও ইউএস-ইন্ডিয়া ট্রেড সম্পর্কের নতুন সমীকরণ

JD Vance India Visit: আমেরিকার ভাইস প্রেসিডেন্ট JD Vance বর্তমানে চার দিনের ভারত সফরে রয়েছেন। আজ 21 এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেন্সের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এই বৈঠকে Tariff Issue, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তিসহ একাধিক কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে US-India Trade Relation একটি নতুন দিকের সুচনা হতে পারে। পাশাপাশি Donald Trump-এর সাম্প্রতিক Tariff Policy সম্পর্কেও ভারতের পক্ষ থেকে জোরালো বার্তা পৌঁছানো হবে বলে মনে করা হচ্ছে।

JD Vance India Visit : ভারতীয় শিল্পের সামনে বড় চ্যালেঞ্জ

Donald Trump সম্প্রতি ভারত-সহ বেশ কিছু দেশের ওপর 26% ট্যারিফ আরোপ করেছেন, যদিও চীন বাদে বাকিদের জন্য 90 দিনের জন্য সেই ট্যারিফ স্থগিত রাখা হয়েছে। কিন্তু এই ছাড় সাময়িক, এবং যদি ট্রাম্প নিজের অবস্থানে অনড় থাকেন, তাহলে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে বড় প্রভাব পড়বে।

1. ইলেকট্রনিক্স এক্সপোর্ট

FY24-এ ভারতের ইলেকট্রনিক্স রপ্তানি 11.1 বিলিয়ন ডলার ছুঁয়েছে, যার মধ্যে 14% গিয়েছে আমেরিকায়। এই খাতে মোবাইল ফোন রপ্তানির হার সবচেয়ে বেশি। ট্যারিফ বাড়লে অ্যাপলের মতো কোম্পানিগুলো ভারতের উৎপাদন পরিকল্পনা পুনর্বিবেচনা করতে পারে।

2. জেমস অ্যান্ড জুয়েলারি

এই খাতে ভারত একটি গ্লোবাল লিডার। FY24-এ 33 বিলিয়ন ডলারের মধ্যে 9.9 বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে শুধুমাত্র আমেরিকায়। কিন্তু আমেরিকার ট্যারিফ বাড়লে, অনেক ব্যবসায়ী সিঙ্গাপুর বা ইউএই-র মতো দেশগুলোকে বেছে নিতে পারেন, যেখানে আমদানি কর অনেক কম।

3. ফার্মা সেক্টর

ভারত আমেরিকার Generic Medicines-এর 47% সরবরাহ করে। কিন্তু ট্যারিফ বৃদ্ধির কারণে ওষুধের দাম বাড়তে পারে, যা ভারতীয় ওষুধ কোম্পানির মার্কেট শেয়ারে সরাসরি আঘাত হানতে পারে।

4. অটো কম্পোনেন্টস

ভারত থেকে আমেরিকায় গাড়ির যন্ত্রাংশ রপ্তানি FY24-এ 27% পৌঁছেছে। Engine Parts, Transmission Components, Electrical Systems ইত্যাদি আমেরিকান গাড়ি শিল্পে ব্যাপক ব্যবহৃত হয়। অতিরিক্ত ট্যারিফের কারণে এই সাপ্লাই চেইনেও ব্যাঘাত ঘটতে পারে।

5. টেক্সটাইল

FY24-এ আমেরিকায় ভারতের টেক্সটাইল রপ্তানি ছিল 9.6 বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির 28%। কিন্তু বর্ধিত ট্যারিফের কারণে ভারতীয় প্রোডাক্টসের দাম বেড়ে যেতে পারে, এবং BangladeshVietnam এই সুযোগে মার্কেট দখল করতে পারে।

Trump Income Tax End Plan: ইনকাম ট্যাক্সের বদলে ট্রাম্পের ট্যারিফ পলিসি

সামরিক বিক্রির দিকে নজর

এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা খাতে সহযোগিতা। Donald Trump ইতিমধ্যেই ভারতকে F-35 Stealth Fighter Jet-এর প্রস্তাব দিয়েছেন এবং বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিক্রির ইঙ্গিত দিয়েছেন। JD Vance এই আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যেখানে ভারতের জন্য আধুনিক প্রযুক্তির সম্ভাবনা তৈরি হবে, তবে রাজনৈতিক চাপও বৃদ্ধি পেতে পারে।

ট্রেড চুক্তি কি বাস্তবের পথে?

দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে 500 বিলিয়ন ডলারে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে। JD Vance-এর এই সফর সেই দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। যদি উভয় পক্ষ কিছু ট্যারিফ নিয়ে সমঝোতা করতে পারে, তাহলে নতুন বাণিজ্য যুগের সূচনা হতে পারে।

Leave a Comment