Link Aadhaar with PAN Card Online: বর্তমান সময়ে PAN Card ও Aadhaar Card লিঙ্ক সম্পূর্ণ ভাবে বাধ্যতামূলক। সরকার এক্ষেত্রে আপনার কোনো রকম অজুহাতে কান দেবে না।
Income Tax Act-এর Section 139AA অনুযায়ী, যদি কোনো ভারতীয় নাগরিক PAN Card Aadhaar Card Link করে না থাকেন তাহলে ২০২৬ সাল থেকে তার অর্থনৈতিক জীবন নানা রকম বাধার সম্মুখীন হতে পারে।এই আর্টিকেলে আমরা সহজ বাংলায় জানাবো—
- কীভাবে Aadhaar to PAN link করবেন
- শেষ তারিখ ও জরিমানা
- সাধারণ সমস্যার সমাধান
- pan status / aadhaar pan link status check করার উপায়
PAN Card Aadhaar Card Link না করলে কী সমস্যা হবে?
আপনি যদি pan to aadhaar link না করে থাকেন, তাহলে আপনার PAN Inoperative হয়ে যাবে।
এর ফলে আপনি—
- Income Tax Return (ITR) ফাইল করতে পারবেন না
- Tax Refund আটকে যাবে
- Bank KYC, Mutual Fund, Demat Account কাজ করবে না
- TDS/TCS কাটা হবে 20% বা তার বেশি হারে
- Form 26AS-এ কোনো ক্রেডিট দেখাবে না
- লোন, ক্রেডিট কার্ড, বড় লেনদেন আটকে যেতে পারে
তাই এখুনি আপনার pan card aadhar card link status চেক করে আপনার লেনদেন কে আরও সুরক্ষিত করুন।
PAN–Aadhaar Linking শেষ তারিখ (Latest Deadline 2026)
যেসব PAN Aadhaar Enrolment ID (AEID) ১ অক্টোবর ২০২৪-এর আগে নেওয়া হয়েছে তাদের জন্য শেষ তারিখ: 31 ডিসেম্বর 2025 আর এই সময়ের মধ্যে লিঙ্ক করলে আপনাকে কোনো জরিমানা দিতে হবে না।
তা না হলে ১ জানুয়ারি ২০২৬ থেকে PAN Inoperative হয়ে যাবে।
PAN Card Aadhaar Card Link করার আগে যা যা দরকার (Prerequisites)
লিঙ্ক করার আগে নিশ্চিত করুন—
- আপনার Aadhaar-এ মোবাইল নম্বর রেজিস্টার থাকতে হবে।
- 12-digit Aadhaar Number
- 10-digit PAN Number
- PAN ও Aadhaar-এ নাম ও জন্মতারিখ একই
নামের বানানে কিম্বা অন্য যে কোনো সামান্য ভুলের কারণে (Spelling mismatch) আপনার pan aadhar link আটকে যেতে পারে।
Method 1: Income Tax Portal দিয়ে Aadhaar–PAN Link (সবচেয়ে জনপ্রিয়)
স্টেপ-বাই-স্টেপ গাইড
- ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন incometax.gov.in.
- হোমপেজের “Quick Links” সেকশন থেকে Link Aadhaar এ ক্লিক করুন
- এক্ষেত্রে আপনার—PAN Number, Aadhaar Number, Aadhaar অনুযায়ী নাম প্রদান করুন।
- Validate অপশনে ক্লিক করুন
- Aadhaar-এ রেজিস্টার্ড মোবাইলে OTP আসবে
- OTP দিয়ে Link Aadhaar সাবমিট করুন
এক্ষেত্রে সময় লাগবে মোটামুটি ভাবে: ৫–১০ মিনিট এবং আপনি একটি Confirmation মেসেজ পাবেন।
Method 2: SMS-এর মাধ্যমে PAN Card Aadhaar Card Link (সবচেয়ে দ্রুত)
যারা ইন্টারনেট কম ব্যবহার করে থাকেন তারা অতি সহজেই এই পদ্ধতিতে PAN Card Aadhaar Card Link করতে পারেন।
SMS Format
UIDPAN 123456789012 ABCDE1234F
এক্ষেত্রে আপনি UIDPAN টাইপ করুন>১২ ডিজিটের আধার নাম্বার প্রদান করুন>১০ ডিজিটের প্যান নাম্বার প্রদান করু এবং নিচের দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন। এক্ষেত্রে মনে রাখবেন ম্যাসেজ কিন্তু আপনাকে আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে পাঠাতে হবে।
SMS পাঠান—
- 567678 অথবা
- 56161
(Aadhaar-এ রেজিস্টার্ড মোবাইল থেকে)
২–৩ মিনিটের মধ্যে Aadhar Pan Link Status কনফার্মেশন পাবেন।
Aadhaar PAN Link Status Check (Instant)
আপনার PAN আগে থেকেই লিঙ্ক আছে কিনা জানতে—
PAN Card Status Check Steps
- ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন – incometax.gov.in
- Link Aadhaar Status অপশন ক্লিক করুন
- আপনার PAN ও Aadhaar Number প্রদান করুন
সাথে সাথেই আপনি দেখতে পাবেন —
- Successfully Linked
- Pending for Validation
- Not Linked
- Linked with another PAN
Late Fee & Penalty: PAN Aadhaar Link না করলে জরিমানা
| সময় | জরিমানা |
|---|---|
| 31 Dec 2025-এর আগে | ₹0 |
| নির্ধারিত সময় পেরোলে | ₹1,000 |
| Inoperative PAN ব্যবহার | ₹10,000 (প্রতি লেনদেন) |
Penalty Payment Process
- ভিজিট করুন Income Tax Portal → e-Pay Tax
- Minor Head: Fee for delay in linking PAN with Aadhaar
- পেমেন্ট না করলে লিঙ্ক হবে না
- পেমেন্টের পর PAN কার্ড সক্রিয় হতে সময় লাগে ৩–৫ দিন
PM Kisan 22nd Installment 2026 Fund Status
Common Problems & Easy Solutions (Problem Solving Section)
নাম বা জন্মতারিখ মেলেনি
সমাধান:
- PAN ভুল হলে NSDL Portal-এ Update
- Aadhaar ভুল হলে myaadhaar.uidai.gov.in
Aadhaar-এ মোবাইল রেজিস্টার নেই
সমাধান:
- Aadhaar Seva Kendra-তে আপডেট করুন
- ফি: ₹৫০
- সময়: ৭–১০ দিন
Technical Error / Server Issue
সমাধান:
- ২৪ ঘণ্টা অপেক্ষা করুন
- আবার Status Check করুন
- SMS method ব্যবহার করুন
Why PAN Card Aadhaar Card Link Is Important in 2026
২০২৬ সাল থেকে সরকার Digital Compliance আরও কঠোর করছে।
একটি Active PAN ছাড়া—ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, সরকারি স্কিম, ট্যাক্স ফাইলিং কোনো কিছুই সম্ভব নয়।
Conclusion
PAN Card Aadhaar Card Link এখন আর ভবিষ্যতের জন্য ফেলে না রেখে আজই করুন। এক্ষেত্রে আপনি
জরিমানা এড়াতে পারবেন, আর্থিক ঝামেলা হবে না, PAN সবসময় Active থাকবে।
সুতরাং অতি অবশ্যই 31 ডিসেম্বর 2025-এর আগে আপনার প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়ে নিন।
FAQ: PAN–Aadhaar Linking 2026
PAN Aadhaar link না করলে কী হবে?
PAN Inoperative হবে, ট্যাক্স ও ব্যাংকিং বন্ধ।
Aadhaar PAN link status কীভাবে চেক করব?
Income Tax Portal → Link Aadhaar Status।
SMS দিয়ে PAN Aadhaar link করা যাবে?
হ্যাঁ, UIDPAN ফরম্যাটে 567678-এ পাঠান।