Maruti Alto 800 ভারতীয় অটোমোবাইল বাজারে একটি খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত হ্যাচব্যাক গাড়ি। গাড়িটি Maruti Suzuki তাদের জন্য তৈরি করেছে, যারা অল্প বাজেটের মধ্যে একটি নির্ভরযোগ্য এবং উন্নত ইন্টিরিয়ার ডিজাইনের গাড়ি খুঁজছেন। Alto 800 ভারতের রাস্তায় একটি অতি জনপ্রিয় একটি গাড়ি হয়ে উঠেছে এবং সকল শ্রেণির মানুষের জন্য একটি অসাধারণ চয়েস।
Maruti Alto 800-এর ডিজাইন এবং লুকস
Maruti Alto 800-এর ডিজাইন খুবই সাধারণ হলেও বেশ আকর্ষণীয়। এর ছোট্ট বডি এবং স্মুথ বডি লাইন এটিকে আরও স্টাইলিশ লুক প্রদান করে। এছাড়া এটির ফ্রন্ট গ্রিল এবং হেডলাইটের ডিজাইন দেখার মতো । এর কমপ্যাক্ট আকার এটিকে শহরের রাস্তায় চালানোর জন্য পারফেক্ট করে তোলে। এই গাড়ির ডিজাইন , স্টাইল এবং ফিচারস ভারতীয় গ্রাহকদের প্রয়োজনের সাথে পারফেক্ট ম্যাচ করেছে।
Maruti Alto 800-এর ইন্টেরিয়র
Maruti Alto 800-এর ইন্টেরিয়র খুবই আরামদায়ক এবং আশানুরূপ। এটির ডুয়াল-টোন ইন্টেরিয়র গাড়িটিকে আরও প্রিমিয়াম লুক প্রদান করে। সিটগুলো খুবই আরামদায়ক এবং যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। এছাড়াও, এতে কুল্ড গ্লোভ বক্স এবং পাওয়ার স্টিয়ারিং-এর মতো উন্নত ফিচার দেওয়া হয়েছে যা এতো অল্প বাজেটের মধ্যে সত্যিই প্রশংসনীয়। এর কেবিন স্পেস একটি ছোট পরিবারের জন্য একেবারে উপযুক্ত।
Maruti Alto 800-এর পারফরম্যান্স এবং মাইলেজ
Maruti Alto 800-এ রয়েছে 0.8 লিটার পেট্রোল ইঞ্জিন , যা 48 HP শক্তি উৎপন্ন করে। এই ইঞ্জিন, গাড়ির পারফরম্যান্স ভালো রাখার পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী করে তোলে। এটি শহর এবং হাইওয়ে উভয় ধরনের চালনার জন্য উপযুক্ত। মাইলেজের দিক থেকেও এই গাড়ি খুবই চমৎকার, যা প্রতি লিটারে প্রায় 22-24 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এর দারুণ মাইলেজের জন্য এটিকে বাজেট-ফ্রেন্ডলির সেরা বিকল্প করে তোলে।
মাত্র 9000 টাকা ডাউন পেমেন্টের সাথে আজই ঘরে নিয়ে আসুন 165 KM গতির Hero Vida V2 ইলেকট্রিক স্কুটার
Maruti Alto 800-এর মূল্য
Maruti Alto 800-এর প্রারম্ভিক মূল্য ₹3,54,000 (এক্স-শোরুম), যা এটিকে একটি অল্প মূল্যের হ্যাচব্যাক গাড়ি করে তোলে। এছাড়াও, এই গাড়িটি সহজেই রক্ষণাবেক্ষণ করা যায় এবং এর মেনটেনেন্স খরচ কম, ফলে গাড়িটি জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে গেছে।