বর্তমান সময়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে কেউ যদি রিস্ক ছাড়াই স্থায়ী ও নির্ভরযোগ্য আয়ের উৎস খুঁজে থাকেন, তবে Post Office Monthly Income Scheme (POMIS) হতে পারে সেরা একটি বিকল্প। কেন্দ্রীয় সরকারের অধিনস্ত পোস্ট অফিস দ্বারা পরিচালিত এই স্কিমে আপনি পাবেন এককালীন টাকা বিনিয়োগের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদ।
Post Office Monthly Income Scheme কী?
এই স্কিমটি মূলত তাদের জন্য , যাঁরা মাসে মাসে গ্যারান্টি সহ এবং কোনো রকম ঝুঁকি ছাড়াই একটি নির্ভরযোগ্য আয়ের উৎস খোঁজেন—বিশেষ করে সিনিয়র সিটিজেন, অবসরপ্রাপ্ত কর্মী বা গৃহিণীদের জন্য এটি বেশ জনপ্রিয়।
ন্যূনতম বয়স: ১৮ বছর (১০ বছরের বেশি বয়সের নাবালকরাও অভিভাবকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারে)
পরিপক্কতার মেয়াদ: ৫ বছর
রিটার্ন: মাসে মাসে সুদের আকারে নির্দিষ্ট আয়
Post Office Monthly Income প্রকল্পের মাধ্যমে কত সুদ পাওয়া যায়?
বর্তমানে Post Office Monthly Income Scheme-এর সুদের হার ৭.৪% , যা প্রতি মাসে অ্যাকাউন্ট হোল্ডারকে প্রদান করা হয়ে থাকে।
উদাহরণস্বরূপ, আপনি যদি ₹1,00,000 বিনিয়োগ করেন, তাহলে আপনি প্রতি মাসে 617 টাকা করে পেতে পারেন এবং এক্ষেত্রে বছরে মোট আয় হবে প্রায় 7,404 টাকা।
Post Office Monthly Income স্কীমে কত টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়?
| হিসাবের ধরন | সর্বোচ্চ বিনিয়োগ সীমা |
|---|---|
| একক অ্যাকাউন্ট | ₹9 লাখ |
| যৌথ অ্যাকাউন্ট | ₹15 লাখ |
- ন্যূনতম বিনিয়োগ: ₹1,000
- ₹1,000-এর গুণিতকে অতিরিক্ত অর্থ জমা করা যায়
- একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে মোট বিনিয়োগ 9 লাখ টাকা অতিক্রম করতে পারবে না
Post Office Monthly Income স্কীমে ১ লাখ টাকার বিনিয়োগে কত রিটার্ন পাওয়া যাবে?
| বিনিয়োগ | সুদের হার | প্রতি মাসে আয় | বছরে মোট আয় |
|---|---|---|---|
| ₹1,00,000 | ৭.৪% | ₹617 | ₹7,404 |
এই রকম একটি স্থিতিশীল আয় পরিকল্পনা আপনাকে আর্থিক নিশ্চয়তা দিতে পারে, বিশেষত যেখানে বাজারের ঝুঁকি নেই।
১২ কোটি কৃষকের জন্য বড় সুখবর: এই দিনে পাবেন ২,০০০ টাকা! জানুন PM Kisan 20th Installment Update
Post Office Monthly Income প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্তাবলী
১ বছর পূর্ণ হওয়ার আগে কোনো রকম ভাবে টাকা তোলা সম্ভব নয়
১ থেকে ৩ বছরের মধ্যে স্কীম বন্ধ করলে মূল অর্থের উপর ২% কাটা হবে
৩ থেকে ৫ বছরের মধ্যে বন্ধ করলে মূল অর্থের উপর ১% কাটা হবে
মেয়াদ শেষে মূল অর্থ ফেরত পাওয়ার সুবিধা রয়েছে।
Post Office Monthly Income Scheme এ কেন বিনিয়োগ করবেন?
- Low-risk ও government-backed স্কিম
- Fixed monthly income
- সহজ প্রক্রিয়ায় পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা যায়
- সিনিয়র সিটিজেনদের জন্য একেবারে পারফেক্ট
উপসংহার
Post Office Monthly Income Scheme হল এমন একটি সুযোগ যেখানে আপনি নিশ্চিন্তে, ঝুঁকি ছাড়াই, মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে পারেন। যদি আপনি নিরাপদ বিনিয়োগ চান এবং নিয়মিত আয়ের প্রয়োজন হয়, তবে এই স্কিমটি হতে পারে আপনার জন্য একদম অতুলনীয়।
FAQs
পোস্ট অফিস মাসিক আয় স্কিমের সুদের হার কত?
বর্তমানে বার্ষিক ৭.৪%, যা প্রতি মাসে দেওয়া হয়।
কত টাকা পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করা যায়?
একক অ্যাকাউন্টে ₹৯ লাখ এবং যৌথ অ্যাকাউন্টে ₹১৫ লাখ পর্যন্ত।
১ লাখ টাকা বিনিয়োগে মাসিক কত টাকা পাওয়া যায়?
₹৬১৭ প্রতি মাসে।
এই স্কিমে কর (Tax) প্রযোজ্য কি?
হ্যাঁ, সুদের ওপর ট্যাক্স প্রযোজ্য। তবে TDS কাটা হয় না।