ভারতীয় স্মার্টফোন প্রেমীদের কাছে Samsung বরাবরই পছন্দের ব্র্যান্ড। 2025 সালের শুরুতেই Samsung তাদের নতুন Galaxy S25 সিরিজ নিয়ে এসেছে, যার অন্যতম আকর্ষণ হলো Samsung Galaxy S25 Edge। এখন এই স্মার্টফোনের গ্লোবাল লঞ্চের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, Galaxy S25 Edge Launch হতে চলেছে 13 মে 2025 তারিখে, যেখানে আনপ্যাকড ইভেন্টের মাধ্যমে ফোনটি প্রথমবার উন্মোচন করা হবে।
Galaxy S25 Edge বিক্রির তারিখ (Samsung Galaxy S25 Edge Release Date)
- চীন ও কোরিয়ায় বিক্রি শুরু: 23 মে 2025
- গ্লোবাল লঞ্চ: 30 মে 2025 (সম্ভাব্য)
Galaxy S25 Edge দাম (Samsung Galaxy S25 Edge Price Leak)
নতুন Galaxy S25 Edge দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে:
- 256GB ভেরিয়েন্ট: আনুমানিক মূল্য 1,500,000 ওন (প্রায় ₹89,200 টাকা)
- 512GB ভেরিয়েন্ট: আনুমানিক মূল্য 1,630,000 ওন (প্রায় ₹97,000 টাকা)
বর্তমানে 1TB মডেলের সম্ভাবনা কম দেখা যাচ্ছে। এছাড়া, প্রি-রেজিস্ট্রেশন 14 মে থেকে 20 মে পর্যন্ত চলবে এবং 20 মে থেকে 23 মে’র মধ্যে প্রি-বুকিং করা যাবে।
প্রি-বুকিং অফার:
যারা প্রি-বুকিং করবেন, তারা বিনা খরচে ডবল স্টোরেজ আপগ্রেড সুবিধা পাবেন!
Galaxy S25 Edge ডিসপ্লে (Galaxy S25 Edge Display)
Galaxy S25 Edge স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চির FHD+ sAMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz। ফলে স্ক্রোলিং কিম্বা মাল্টি টাস্কিং হবে একে বারে ল্যাগ ফ্রি। অন্য দিকে ডিজাইনের দিকে ফোনটি একেবারে পাতলা এবং লাইট ওয়েট। ফোনটির থিকনেস হতে পারে ম্যাক্সিমাম 5.8mm থেকে 6.4mm।
কালার অপশন
- Titanium Icy Blue
- Titanium Silver
- Titanium Jet Black
এই সব রঙের কম্বিনেশন ফোনটিকে আরও প্রিমিয়াম লুক প্রদান করবে।
Vivo X200 FE ভারতের বাজারে শীঘ্রই আসছে : জানুন সম্ভাব্য ফিচার, দাম ও লঞ্চের তারিখ
Galaxy S25 Edge ক্যামেরা (Samsung Galaxy S25 Edge Camera)

ফটোগ্রাফি করা যাদের নেশা তাদের জন্য Samsung Galaxy S25 Edge বেশ আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে। এটির ক্যামেরা সেটআপে রয়েছে —
- প্রাইমারি ক্যামেরা: 200MP
- আলট্রা-ওয়াইড ক্যামেরা: 12MP বা 50MP
- সেলফি ক্যামেরা: 12MP
এই অসাধারণ ক্যামেরা সেটআপ আপনাকে দিনে কিম্বা রাতে দুর্দান্ত প্রানবন্ত ডিটেইলস ছবি উপহার দেবে। একটি কথা নিশ্চিত ভাবে বলা যেতে পারে, যেকোনো DSLR ফোটোগ্রাফি কে এই ফোন অনায়াসে টক্কর দেবে।
Galaxy S25 Edge প্রসেসর (Samsung Galaxy S25 Edge Processor)
Galaxy S25 Edge-এ ব্যবহার হতে পারে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite চিপসেট। এই প্রসেসর দ্রুত মাল্টিটাস্কিং, স্মুথ গেমিং এবং ভারী অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য বেস্ট অপশন হবে। তাছাড়া দীর্ঘমেয়াদি ব্যবহারে কোনো ল্যাগ ছাড়াই পারফরম্যান্স বজায় রাখবে।
Galaxy S25 Edge ব্যাটারি (Samsung Galaxy S25 Edge Battery)
Samsung তাদের নতুন ফোনে একটি ব্যালেন্সড ব্যাটারি সেটআপ দিচ্ছে। যেখানে থাকবে 3,900mAh ব্যাটারির পাশাপাশি 25W ফাস্ট চার্জিং।
Samsung Galaxy S25 EDGE 😍
— TechDroider (@techdroider) April 24, 2025
(Plastic Dummy) pic.twitter.com/fNaPS1XkTt
Galaxy S25 Edge কেন কিনবেন?
Galaxy S25 Edge Launch নিয়ে যারা অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি একটি দারুণ খবর। ফোনটির মূল আকর্ষণ:
- প্রিমিয়াম ডিজাইন এবং ডিসপ্লে
- অত্যাধুনিক ক্যামেরা সেটআপ
- পাওয়ারফুল প্রসেসর
- দ্রুত চার্জিং সাপোর্ট
- আকর্ষণীয় প্রি-বুকিং অফার
যারা একটি স্মার্ট, স্টাইলিশ এবং পারফর্মেন্সভিত্তিক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Samsung Galaxy S25 Edge নিঃসন্দেহে একটি আদর্শ পছন্দ হতে চলেছে।
FAQ
Samsung Galaxy S25 Edge কখন লঞ্চ হবে?
Galaxy S25 Edge গ্লোবালি 13 মে 2025 তারিখে লঞ্চ হবে এবং চীন ও কোরিয়ায় 23 মে থেকে বিক্রি শুরু হবে।
Galaxy S25 Edge-এর দাম কত হতে পারে?
256GB ভেরিয়েন্টের আনুমানিক দাম ₹89,200 টাকা এবং 512GB ভেরিয়েন্টের দাম ₹97,000 টাকার আশেপাশে হতে পারে।
Galaxy S25 Edge-এ কী প্রসেসর ব্যবহার করা হয়েছে?
এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট ব্যবহার করা হয়েছে
এই ফোনে ব্যাটারি ব্যাকআপ কেমন হবে?
Samsung Galaxy S25 Edge-এ 3,900mAh ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy S25 Edge কি ভারতে পাওয়া যাবে?
গ্লোবাল লঞ্চের কিছুদিন পর Samsung Galaxy S25 Edge ভারতের বাজারেও আসার সম্ভাবনা রয়েছে।