লঞ্চ হল স্যামসাংয়ের সবচেয়ে পাতলা 5.8 mm থিকনেসের 5G স্মার্টফোন Samsung Galaxy S25 Edge

স্যামসাং কোম্পানির স্মার্টফোনের বিপ্লব নতুন কিছু নয়। তারা একের পর এক নিত্য নতুন সিরিজ লঞ্চের মাধ্যমে স্মার্টফোনের মার্কেটকে একটি অন্য উচ্চতায়  নিয়ে গেছে। স্যামসাং তাদের একটি রেকর্ডেড ইউটিউব ভিডিওর মাধ্যমে samsung galaxy S25 Edge লঞ্চ করেছে আর এটি samsung galaxy S  সিরিজের সবথেকে পাতলা স্মার্টফোন। 5.8 mm থিকনেসের এই ফোনটিতে রয়েছে আল্ট্রা স্লিম ডিজাইনের পাশাপাশি হাই অ্যান্ড স্ন্যাপড্রাগন এইট ইলাইট এসোসি প্রসেসর, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, গরিলা গ্লাস সিরামিক ২ স্ক্রিন প্রোটেকশন। এছাড়া ফোনটিতে দেয়া হয়েছে এন্ড্রয়েড 15 এবং One UI  7 অপারেটিং সিস্টেম। তাহলে চলুন জেনে নেয়া যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত নানান তথ্য।

Samsung Galaxy S25 Edge গ্লোবাল প্রাইস

গ্লোবাল মার্কেটে samsung galaxy s25 Edge ফোনের প্রি অর্ডার শুরু হয়ে গেছে। আর এটি আগামী ২৩ মে থেকে গ্লোবাল স্টোরের মাধ্যমে ১০৯৯.৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে ৯৪০০০ টাকায় ফোনটির সেল শুরু হবে।

একটি বিশেষ সূত্র মারফত জানা গেছে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে স্যামসাং গ্যালাক্সি S25 এজ ফোনটির লঞ্চ ইভেন্ট ইন্ডিয়াতে বাতিল করা করা হয়েছে। তবে চিন্তার কোন কারণ নেই ফোনটি ভারতে অ্যামাজন কিংবা অন্যান্য রিটেই স্টোরের মাধ্যমে সেল করা হবে।

Samsung Galaxy S25 Edge Specifications

ডিসপ্লে: ফোনটিতে রয়েছে QHD+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট এবং 2600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে স্ক্রোলিং কিম্বা হেভি গেমিং দুই ক্ষেত্রেই আপনার ফোন থাকবে একেবারে স্মুথ। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে Corning Gorilla Glass Ceramic 2 প্রোটেকশন।

প্রসেসর: ফোনটিতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 8 Elite SoC প্রসেসর ফলে যে কোনো হেভি ইউজার দের ক্ষেত্রেও আপনার ফোন‌ থাকবে ল্যাগ ফ্রি। 

স্টোরেজ: ফোনটিতে রয়েছে 12GB LPDDR5x এবং 256GB ও 512GB UFS 4.0 স্টোরেজ।

ক্যামেরা: ক্যামেরার দিক থেকে স্যামসাং অন্যান্য যে কোনো কোম্পানির ফোনকে অনায়াসে পেছনে ফেলে দেবে। কারণ স্যামসাং কোম্পানি ক্যামেরা দীর্ঘ রিসার্চের প্রতিক্ষিত ফল। এই ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সাথে সেলফি ও ভিডিও কলিং এর জন্য ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ব্যাটারি: ফোনটিতে রয়েছে ৩৯০০০ mAH ব্যাটারির পাশাপাশি রয়েছে 25w ফাস্ট চার্জিং। আর ফোনটিতে কোম্পানির তরফে ৩০ মিনিটে ৫৫% চার্জ হওয়ার ফুল গ্যারান্টি রয়েছে ।

অন্যান্য ফিচার: ফোনটির ওজন 163 গ্রাম এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে আইপি ৬৮ রেটিং। এছাড়া এটিতে রয়েছে ৫জি সাপোর্ট, ওয়াই -ফাই ৭ ও ব্লুটুথ ৫.৪ সাপোর্ট।

Samsung Galaxy S25 Price in India: বিশাল ডিসকাউন্টের সাথে আজকেই কিনুন DSLR লেভেলের স্মার্টফোনটি

Samsung Galaxy S25 Edge Colour Options

ফোনটি তিনটি কালার অপশনে মার্কেটে লঞ্চ করা হয়েছে আর প্রতিটি কালার আলাদা আলাদা ভাবে আকর্ষনীয়।‌

  • Titanium Jet Black
  • Titanium Icy Blue
  • Titanium Silver

Samsung Galaxy S25 Edge Price India

Samsung Galaxy S25 Edge ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ইন্ডিয়াতে সেল শুরু হতে চলেছে। ফোনটির প্রাইস স্টোরেজের ওপর ভিত্তি করে ভিন্ন।

মডেলপ্রাইস
256GB$1099.99 (ভারতীয় মূল্যে 94000 টাকা)
512GB$1219.99 (ভারতীয় মূল্যে 104000 টাকা)

FAQs

Samsung S25 Edge pre order

গ্লোবাল মার্কেটে samsung galaxy s25 Edge ফোনের প্রি অর্ডার শুরু হয়ে গেছে। আর এটি আগামী ২৩ মে থেকে গ্লোবাল স্টোরের মাধ্যমে ১০৯৯.৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে ৯৪০০০ টাকায় ফোনটির সেল শুরু হবে।

Leave a Comment