West Bengal Weather Update 19 January 2026: সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। স্বাভাবিক ভাবেই গত কয়েকদিন ধরে যে হাড়কাঁপানো উত্তরে হাওয়ার ধাপট ছিল তাতে এবার স্পষ্ট ভাটা পড়তে চলেছে। তাহলে কি সরস্বতী পূজোয় জমাটি শীতের দেখা মিলবে না _ উঠছে প্রশ্ন। চলুন একনজরে দেখে নেওয়া যাক কলকাতা থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গের লেটেস্ট আবহাওয়া আপডেট।
Kolkata Weather Today: পারদ ঊর্ধ্বমুখী, কমছে শীতের দাপট
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও তার সংলগ্ন জেলা গুলিতে তাপমাত্রার পারদ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ বঙ্গের তাপমাত্রা ২° – ৩° পর্যন্ত বাড়তে পাড়ে বলে জানিয়েছে হাওয়া অফিস। সাথে কমবে উত্তরে হাওয়ার গতি। সকাল দিকে হাল্কা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তীব্রতা অনেকটাই ম্লান হবে। তবে কনকনে ঠান্ডার অনুভূতির জন্য আপাতত আগামী শীতের অপেক্ষা ছাড়া গতি নেই।
সরস্বতী পূজোয় কেমন থাকবে আবহাওয়া?
আগামী ২৩শে জানুয়ারি , শুক্রবার সরস্বতী মায়ের আরাধনা সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। ফলে দিনটির গুরুত্ব অপরিসীম।
West Bengal Weather Update 19 January 2026 অনুযায়ী, বসন্ত পঞ্চমীর দিনে জমাটি শীতের সম্ভাবনা কম। কিন্তু আবহাওয়া থাকবে শুষ্ক ও মনোরম। থাকবে না কুয়াশার দাপট।
20 টাকায় 2 লক্ষ টাকার সুরক্ষা! PM Suraksha Bima Yojana Benefits যা অনেকেই জানেন না
South Bengal Weather Update: শীত থাকছে কিন্তু দূর্বল
কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই আজ থেকে তাপমাত্রা বাড়বে। তবে শীত পুরোপুরি বিদায় নিচ্ছে না। জানুয়ারীর শেষ পর্যন্ত হাল্কা শীতের রেশ বজায় থাকবে। ফেব্রুয়ারির শুরু থেকেই ধীরে ধীরে পাকাপাকি ভাবে শীত বিদায় নিতে পারে। দিনের বেলায় হাল্কা গরম ও ভোরে শীতের সামান্য অনুভূতি।
North Bengal Weather Update
উত্তরবঙ্গের ছবিটি কিন্তু সম্পূর্ণ আলাদা। দার্জিলিং ও পার্বত্য এলাকায় এখনো বেশ কিছুদিন হাড়কাঁপানো ঠান্ডা পরিস্হিতি বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
উপসংহার
West Bengal Weather Update 19 January 2026 অনুযায়ী, বলা যায় শীত এখন বিদায়ের পথে। সরস্বতী পুজোয় ভারী ঠান্ডা নয়, বরং মনোরম আবহাওয়াতেই উৎসব কাটবে।
FAQ: West Bengal Weather Update 19 January 2026
সরস্বতী পুজোয় কি শীত থাকবে?
হালকা শীত থাকবে, তবে কনকনে ঠান্ডা নয়।
কলকাতায় কি আবার তাপমাত্রা কমবে?
আপাতত তাপমাত্রা বাড়ারই সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গে কি শীত থাকবে?
পাহাড়ে থাকবে, সমতলে ধীরে ধীরে কমবে।