Infinix Note 50s 5G+: সম্প্রতি Infinix ভারতীয় বাজারে তাদের Note 50 সিরিজের প্রথম ফোন Infinix Note 50x 5G+ লঞ্চ করেছে যার প্রারম্ভিক মূল্য মাত্র 11,499 । এই ফোনে রয়েছে Dimensity 7300 Ultimate প্রসেসর। এবার কোম্পানি ঘোষণা করেছে যে, তারা এই সিরিজে Infinix Note 50s 5G+ লঞ্চ করতে চলেছে আগামী 18 এপ্রিল।
Infinix Note 50s 5G+ Launch Date India
এই নতুন 5G+ ফোনটি ভারতে 18 এপ্রিল লঞ্চ হবে। ফোনটি Titanium Grey (Metallic Finish), Ruby Red (Metallic Finish) এবং Marine Drift Blue (Vegan Leather, Scent-Tech) কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
ফোন থেকে আসবে সুগন্ধ!
শুনতে অদ্ভুত হলেও সত্যি, এই ফোন থেকে সুগন্ধ বের হবে। Infinix Note 50s ফোনে Microencapsulation Technology ব্যবহার করা হয়েছে যার ফলে Marine Drift Blue কালার ভ্যারিয়েন্টের ব্যাক কভার সবসময় একটা মনোমুগ্ধকর সুগন্ধ ছড়াবে। রগড়ালে এই সুগন্ধ হাতে লেগেও থাকবে। এই ফিচারটির নাম Scent-Tech।
Infinix Note 50s 5G+ স্পেসিফিকেশন
Infinix Note 50x 5G+ একটি প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্স যুক্ত স্মার্টফোন, যা মিড রেঞ্জ সেগমেন্টে দারুণ চমক দিচ্ছে। এতে রয়েছে 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7300 Ultimate চিপসেট যা 4nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.5GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করে।
গ্রাফিক্সের জন্য রয়েছে Mali-G615 GPU, যা গেমিং এবং মাল্টিটাস্কিং-কে করে তোলে আরও স্মুথ ও দ্রুত। ফোনে রয়েছে 8GB ফিজিক্যাল RAM, এবং 12GB পর্যন্ত Extended RAM সাপোর্ট, সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ।
Infinix Note 50s 5G+ ক্যামেরা
ক্যামেরা বিভাগের দিকেও নজর কাড়ে ফোনটি। রয়েছে 50MP এর ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ক্যামেরা, যা ভালো মানের সেলফি ও ভিডিও কলিং এক্সপেরিয়েন্স দেয়।
Infinix Note 50s 5G+ ব্যাটারি
ব্যাটারি হিসেবে রয়েছে বিশাল 5,500mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে ফোন যেমন দ্রুত চার্জ হবে তেমনি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দেবে।
🏁 Designed to thrill. Engineered to perform.
— Infinix Mobile (@Infinix_Mobile) April 5, 2025
The NOTE 50 Series Racing Edition brings speed-inspired aesthetics and futuristic flair—down to every line, curve, and pixel.
This isn’t just a phone. It’s a statement. #Infinix #InfinixAI #NOTE50Series #FlagshipPerformanceWithAI… pic.twitter.com/48I1Q0BGYN
Infinix Note 50s 5G+ Price
- 6GB RAM + 128GB Storage – ₹11,499
- 8GB RAM + 128GB Storage – ₹12,999
এই Infinix ফোনটি বিশেষ করে তাদের জন্য যারা বাজেটের মধ্যে পাওয়ারফুল পারফরম্যান্স, বড় ডিসপ্লে এবং ইউনিক ডিজাইন খুঁজছেন। Scent-Tech সহ এই ফোন হতে পারে আগামী দিনে স্মার্টফোন বাজারে এক নতুন চমক।
Read More