দেশের প্রায় সাড়ে ৬ কোটি প্রভিডেন্ট ফান্ড (PF) গ্রাহকের জন্য বড় সুখবর। EPFO New Portal 2026-এর মাধ্যমে EPFO তাদের ডিজিটাল পরিষেবায় বড় পরিবর্তন আনতে চলেছে। নতুন এই পোর্টালের মূল লক্ষ্য হল দ্রুত PF ক্লেম নিষ্পত্তি, আরও বেশি স্বচ্ছতা প্রদান এবং সদস্যদের জন্য সমস্ত পরিষেবা এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। বহুদিনের ধীরগতির ও জটিল ব্যবস্থার পরিবর্তে এবার গ্রাহকরা পাবেন আরও আধুনিক, দ্রুত এবং ব্যবহারবান্ধব ডিজিটাল অভিজ্ঞতা। তাহলে জেনে নেওয়া যাক, নতুন পোর্টালে কী কী সুবিধা পাওয়া যাবে এবং এই পরিবর্তন কীভাবে কোটি কোটি চাকরিজীবীর দৈনন্দিন জীবনকে উপকৃত করবে।
কেন এই নতুন পোর্টাল চালু করা হচ্ছে
CITES (Centralised IT Enabled Services) প্রকল্পের আওতায় তৈরি হওয়া নতুন EPFO New Portal 2026-এর লক্ষ্য হল প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সব পরিষেবাকে আরও দ্রুত ও সহজ করে তোলা। এই আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে এক জায়গা থেকেই প্রায় সব ধরনের EPFO পরিষেবা পাওয়া যাবে। ফলে বিভিন্ন পোর্টালে ঘুরে তথ্য খোঁজার ঝামেলা অনেকটাই কমে যাবে।
নতুন ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল, দেশের সব EPFO গ্রাহকদের তথ্য এখন একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।। এর ফলে পরিষেবার জন্য আর নির্দিষ্ট অফিসের ওপর নির্ভর করতে হবে না। দেশের যেকোনো অনুমোদিত EPFO অফিস থেকেই আপনার আবেদন বা পরিষেবার নিতে পারবেন। এতে সময় বাঁচবে, পরিষেবা আরও দ্রুত মিলবে এবং পুরো প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও সুবিধাজনক হবে।
EPFO New Portal 2026-এ কী কী নতুন সুবিধা পাওয়া যাবে
নতুন EPFO Portal 2026-এ এমন একাধিক পরিবর্তন আনা হয়েছে, যা সরাসরি প্রভিডেন্ট ফান্ড (PF) গ্রাহকদের উপকারে আসবে।
এক ড্যাশবোর্ডেই সব তথ্য
এখন সদস্যরা একটি ড্যাশবোর্ড থেকেই PF ব্যালেন্স, ক্লেমের বর্তমান অবস্থা, সদস্যপদের তথ্য, পেনশনের জন্য পরিষেবার রেকর্ডসহ প্রয়োজনীয় সব তথ্য সহজেই দেখতে পারবেন। আলাদা আলাদা পোর্টালে ব্যবহারের প্রয়োজন হবে না।
স্বয়ংক্রিয়ভাবে ক্লেম যাচাই
PF ক্লেম জমা দেওয়ার পর সিস্টেম স্বয়ংক্রিয় ভাবে আবেদন যাচাই করবে। কোথাও ভুল থাকলে তা আগে থেকেই জানিয়ে দেবে। এছাড়া কোন খাতে কত টাকা তোলা যাবে, সেটিও দেখিয়ে দেবে। ফলে ক্লেম বাতিল হওয়ার সম্ভাবনা কমবে এবং দ্রুত অনুমোদন পাওয়া সহজ হবে।
সুদ দ্রুত জমা হবে PF-এর
নতুন পোর্টালের মাধ্যমে ইতিমধ্যেই ২০২৫-২৬ অর্থবর্ষের ৮.২৫ শতাংশ হারে সুদের হিসেব নিশ্চিত করা হচ্ছে। ৩৪ কোটিরও বেশি PF অ্যাকাউন্টে খুব শীঘ্রই সুদের টাকা জমা পড়বে। গ্রাহকরা ১৫ জুলাইয়ের মধ্যে নিজেদের পাসবুকে সেই সুদের পরিমাণ দেখতে পারবেন। আগামী বছর থেকে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।
দ্রুত ক্লেমের টাকা ও সহজে PF ট্রান্সফার
নতুন পোর্টালের ফলে ক্লেমের টাকা আগের তুলনায় দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাবে। টাকা পাওয়ার দিন পর্যন্ত সুদের হিসাব করা হবে। পাশাপাশি চাকরি বদলালে, আধার-সংযুক্ত UAN থাকলে PF অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তর হয়ে যাবে। আলাদা করে আবেদন করার ঝামেলা কমবে।
পেনশনভোগীদের জন্য বড় সুবিধা
Centralised Pension Payment System (CPPS)-এর আওতায় EPS পেনশনভোগীরা যেকোনো EPFO অফিসে পরিষেবা নিতে পারবেন এবং এছাড়া দেশের যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেনশনের টাকা গ্রহণ করার সুবিধাও থাকবে।
Microsoft Layoffs 2026: আবার হাজার হাজার কর্মী ছাঁটাই, AI যুগে কোন চাকরি সবচেয়ে বেশি ঝুঁকিতে?
PF ক্লেমে ইতিমধ্যেই যেসব নতুন পরিবর্তন এসেছে
নতুন EPFO পোর্টালের অংশ হিসেবে ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। এর ফলে সদস্যরা আগের তুলনায় আরও সহজে বিভিন্ন পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন।
- ‘সদস্য সেবা ইতিহাস’ নামে একটি নতুন সেকসেন যোগ করা হয়েছে। এখানে চাকরির ইতিহাস, PF ট্রান্সফার এবং সংশ্লিষ্ট তথ্য সহজেই দেখা যাবে।
- PF ক্লেম করার আগেই সিস্টেম জানিয়ে দেবে, আপনি সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন। ফলে আলাদা করে হিসাব করার ঝামেলা থাকবে না।
- আংশিক PF এর টাকা তোলার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী, যোগ্য সদস্যরা তাঁদের PF জমার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। বাকি ২৫ শতাংশ অ্যাকাউন্টে থাকবে। তবে এই সুবিধা EPFO-র নিয়ম ও ভেরিফিকেশনের ভিত্তিতে দেওয়া হবে।
- অনলাইন পরিষেবায় নতুন করে স্কিম সার্টিফিকেট সারেন্ডার করার সুবিধাও যুক্ত হয়েছে, ফলে এই কাজও এখন ঘরে বসেই অনলাইনে করা যাবে।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি। ২৬ জুন, ২০২৬-এর আগে জমা পড়া PF ক্লেমগুলোর প্রক্রিয়া এখনও চলছে। নতুন সিস্টেম পুরোপুরি চালু হওয়ার পর সেগুলো ধাপে ধাপে নিষ্পত্তি করা হবে। এছাড়া শুরুতে সব ক্লেমে অতিরিক্ত তথ্য যাচাই করা হবে, তাই কিছু ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় একটু বেশি সময় লাগতে পারে। নতুন পোর্টাল ধাপে ধাপে চালু হওয়ায় প্রথম দিকে ব্যবহারকারীর অতিরিক্ত চাপের কারনে ওয়েবসাইট কিছুটা ধীরগতিরও হতে পারে।
নতুন EPF স্কিম ও পুরনো অ্যাকাউন্টের সুরাহা
নতুন পোর্টালের পাশাপাশি EPFO প্রভিডেন্ট ফান্ডের বেশ কিছু নিয়মেও পরিবর্তন এসেছে। স্যোশাল সিকিউরিটি কোড, ২০২০-এর আওতায় নতুন EPF স্কিম, ২০২৬ চালু হয়েছে। এর ফলে ১৯৫২ সালের পুরনো EPF স্কিমের পরিবর্তে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এই নতুন ব্যবস্থায় PF-এ জমার নিয়ম এবং সদস্যপদ সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
PF থেকে টাকা তোলার নিয়ম এখন আরও সহজ
আগে PF থেকে টাকা তোলার জন্য ১৩ ধরনের আলাদা নিয়ম ছিল। এখন সেগুলো সহজ করে মাত্র তিনটি বিভাগে ভাগ করা হয়েছে—
- জরুরি প্রয়োজন (যেমন অসুস্থতা, পড়াশোনা বা বিয়ে)
- বাড়ি কেনা বা নির্মাণের প্রয়োজন
- বিশেষ পরিস্থিতি
এছাড়া পড়াশোনার জন্য এখন সর্বোচ্চ ১০ বার এবং বিয়ের জন্য সর্বোচ্চ ৫ বার PF থেকে টাকা তোলা যাবে। আগে এই দুই ক্ষেত্র মিলিয়ে মোট ৩ বার টাকা তোলার সুযোগ ছিল। ফলে নতুন নিয়মে সদস্যরা অনেক বেশি সুবিধা পাবেন।
পুরনো বা নিষ্ক্রিয় PF অ্যাকাউন্টের জন্যও সুখবর
যাদের পুরনো বা বহুদিন ধরে ব্যবহার না করা PF অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের জন্য E-PRAAPTI নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর মাধ্যমে পুরনো বা নিষ্ক্রিয় PF অ্যাকাউন্ট খুঁজে বের করা, তার বর্তমান অবস্থা জানা এবং টাকার তোলা আগের তুলনায় অনেক সহজ হবে।
যেহেতু এই প্ল্যাটফর্মটি সরাসরি আধার-এর সঙ্গে যুক্ত থাকে। তাই একবার আধার লিঙ্ক হয়ে গেলে বারবার লগইন বা অতিরিক্ত তথ্য যাচাইয়ের ঝামেলা ছাড়াই সহজে পরিষেবা পাওয়া যাবে।
গ্রাহকদের এখন কী করণীয়
- UAN সক্রিয় আছে কিনা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক করা আছে কিনা তা যাচাই করুন।
- নতুন পোর্টালে লগইন করে পাসবুক ও আপনার Application Status নিয়মিত চেক করুন।
- পুরনো চাকরির PF অ্যাকাউন্ট থাকলে E-PRAAPTI-এর মাধ্যমে তা যাচাই করে নিন।
- PF ক্লেম করার আগে পোর্টালে দেখে নিন, নিয়ম অনুযায়ী আপনি সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন।
- নতুন পোর্টাল ধাপে ধাপে চালু হচ্ছে, তাই শুরুতে ওয়েবসাইট কিছুটা ধীরগতির হতে পারে বা সাময়িকভাবে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন।
উপসংহার
সব মিলিয়ে EPFO New Portal 2026 প্রভিডেন্ট ফান্ড (PF) পরিষেবাকে আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ করার দিকে বড় পদক্ষেপ। এক জায়গায় সব তথ্য দেখা, ক্লেম দ্রুত নিষ্পত্তি, দ্রুত সুদ জমা এবং পুরনো PF অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার মতো সুবিধা সাধারণ সদস্যদের অনেক কাজে লাগবে।
তবে নতুন পোর্টাল ধাপে ধাপে চালু হওয়ায় শুরুতে কিছুটা ধীরগতি বা সাময়িক প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। তাই সদস্যদের উচিত নিজের UAN এবং KYC-এর তথ্য আপডেট রাখা। এতে নতুন পোর্টালের সব সুবিধা সহজে এবং ঝামেলা ছাড়াই পাওয়া যাবে।