7300mAh Battery আর 12GB RAM সহ Vivo Y300 Pro+ খুব শীঘ্রই ভারতে হবে লঞ্চ, জানুন দাম


সম্প্রতি Vivo তাদের নতুন স্মার্টফোন Vivo Y300 Pro+ চীনের স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। এবার খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটি ভারতের বাজারেও লঞ্চ হবার সম্ভাবনা প্রবল।
এই স্মার্টফোনে থাকবে 32MP সেলফি ক্যামেরা, 12GB পর্যন্ত RAM এবং 7300mAh Battery । চলুন তাহলে দেখে নিই Y300 Pro+ এর Specifications ও এর দাম সম্পর্কে বিস্তারিত।

Vivo Y300 Pro+ Price

Vivo Y300 Pro+ এখনো পর্যন্ত শুধুমাত্র চীনের স্মার্টফোন বাজারে লঞ্চ হয়েছে। তবে খুব তাড়াতাড়ি এটি ভারতের বাজারেও আসতে চলেছে।
যদি এর দামের কথা বলা হয়, তাহলে এই স্মার্টফোনটি 4টি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর টপ ভ্যারিয়েন্টে 12GB RAM এবং 512GB Storage দেওয়া হয়েছে, যার দাম চীনে 2499 ইউয়ান, যা ভারতীয় মূল্যে প্রায় ₹28,888।

Vivo Y300 Pro+ Display

Y300 Pro+ Smartphone-এ রয়েছে একটি প্রিমিয়াম ডিজাইন এবং 6.77 ইঞ্চির AMOLED Display‌ যা 120Hz Refresh Rate সাপোর্ট করে।

Vivo Y300 Pro+ Specifications

এই মিড-রেঞ্জের স্মার্টফোনে পাওয়া যাবে চাহিদা অনুযায়ী দূর্দান্ত Performance। যদি এর Specifications নিয়ে আলোচনা করি, তাহলে এতে আছে Snapdragon 7 Gen 3 প্রসেসর, যা 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত Storage-এর সাথে আসবে।
এই স্মার্টফোনের Antutu স্কোর 8,20,000 এরও বেশি।

Vivo Y300 Pro+ Camera

এই স্মার্টফোনে মিড-রেঞ্জ প্রাইসের মধ্যে দুর্দান্ত ক্যামেরা সেটআপ দেখা যায়। পেছনের দিকে রয়েছে 50MP Dual Camera এবং সামনে রয়েছে 32MP Selfie Camera।

Vivo Y300 Pro+ Battery

শক্তিশালী প্রসেসরের পাশাপাশি এই ফোনে একটি দুর্দান্ত Battery-ও সেট আপ দেওয়া হয়েছে। Y300 Pro+ Battery 7300mAh ক্ষমতার, যা 90W Fast Charging সাপোর্ট করে।

বর্তমান স্মার্টফোন মার্কেটে Vivo Y300 Pro+ হতে চলেছে একটি দারুন চমক, বিশেষত যারা পাওয়ারফুল ব্যাটারি, ক্যামেরা এবং RAM খুঁজছেন তাদের জন্য।
আপনি কি অপেক্ষা করছেন এই স্মার্টফোনটির ভারতের বাজারে আসার জন্য? নিচে কমেন্টে জানান আপনার মতামত!

Read More

Leave a Comment