28 এপ্রিল লঞ্চ হবে CMF Phone 2 Pro, সঙ্গে আসছে 3টি নতুন CMF অডিও প্রোডাক্ট

CMF Phone 2 Pro: লন্ডন বেস মোবাইল ফোন কোম্পানি Nothing গত বছর তাদের সাব-ব্র্যান্ড CMF চালু করেছিল। যদিও এই ব্র্যান্ডের অধীনে এখনো পর্যন্ত শুধু একটিই মোবাইল ফোন CMF Phone 1 লঞ্চ হয়েছে, যার ভারতীয় মুদ্রায় দাম ছিল ₹15,999। আজ কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা এবার একটি নতুন CMF ফোন বাজারে আনতে চলেছে । এটি হবে একটি ‘Pro’ ডিভাইস, যার নাম CMF Phone 2 Pro। চলুন জেনে নেওয়া যাক এই নতুন ফোনের লঞ্চ তারিখ ও অন্যান্য ডিটেলস।

CMF Phone 2 Pro India Launch

CMF Phone 2 Pro আগামী 28 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে। এটি হতে চলেছে একটি Global Launch, যার মাধ্যমে প্রথমে ভারতীয় মার্কেটে ফোনটি আত্মপ্রকাশ করবে এবং এরপর অন্যান্য দেশে উপলব্ধ হবে। সব থেকে মজার ব্যাপার, এই দিনে কোম্পানি CMF 2 Pro এর সঙ্গে তিনটি নতুন অডিও প্রোডাক্টও লঞ্চ করতে চলেছে, সেগুলো হল – CMF Buds 2, Buds 2a এবং Buds 2 Plus।
এই লঞ্চ ইভেন্টটি 28 এপ্রিল সন্ধ্যা 6:30 মিনিটে শুরু হবে এবং এটি বিশ্বব্যাপী Live Stream করা হবে।

CMF Phone 2 Pro Specifications (স্পেসিফিকেশন)

  • 6.7″ sAMOLED 120Hz Display
  • MediaTek Dimensity 8050
  • 8GB RAM + 128GB Storage
  • 32MP Selfie Camera
  • 50MP Back Camera
  • 44W 5,100mAh Battery

CMF Phone 2 Pro Display

CMF 2 Pro স্মার্টফোন 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন যুক্ত 6.7-ইঞ্চির Full HD+ ডিসপ্লে সহ আসতে চলেছে। এই মোবাইলে Super AMOLED LTPS Screen দেওয়া হতে পারে, যার সাথে থাকবে 120Hz Refresh Rate ও In-display Fingerprint Sensor।

CMF Phone 2
CMF Phone 2

CMF Phone 2 Pro Performance

এই 5G ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চালিত হবে। প্রসেসিংয়ের জন্য দেওয়া হবে MediaTek Dimensity 8050 অক্টা-কোর চিপসেট। এটি একটি 6nm Fabrication ভিত্তিক চিপ, যা 3.0GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করার ক্ষমতা রাখবে।

CMF Phone 2 Pro Memory

লিক অনুযায়ী, CMF 2 Pro দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে – 6GB RAM ও 8GB RAM। এতে Virtual RAM Technology দেওয়া হতে পারে, যা ফিজিক্যাল RAM-এর সঙ্গে যুক্ত হয়ে র‍্যাম ক্ষমতা দ্কবিগুণ করবে। স্টোরেজ হিসেবে এই ফোনে 128GB Internal Storage থাকতে পারে।

CMF Phone 2 Pro Camera

রিপোর্ট অনুযায়ী, CMF Phone 2 Pro-তে Dual Rear Camera Setup থাকবে। এর ব্যাক প্যানেলে থাকবে 50MP Main Sensor এবং সাথে থাকবে LED Flash। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে থাকবে 32MP Front Camera।

CMF Phone 2 Pro Battery

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে থাকবে পাওয়ারফুল 5,100mAh Battery। চার্জিংয়ের জন্য এতে থাকবে 44W Fast Charging ও 5W Reverse Charging সাপোর্ট।

শেষ কথা

Specifications ও Features বিভিন্ন Leak ও অনুমানের ভিত্তিতে জানানো হয়েছে। CMF 2 Pro সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে 28 এপ্রিলের Launch Event পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Read More

Leave a Comment