TVS Jupiter CNG: বৈশাখেই আসছে ভারতের প্রথম CNG স্কুটার, এক ট্যাংকে 226 কিমি রেঞ্জে বাজিমাত!

এই মুহূর্তে TVS Jupiter CNG নিয়ে দেশজুড়ে এখন তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্কুটারপ্রেমীদের জন্য এবার দারুণ সুখবর নিয়ে আসছে টিভিএস, কারণ ভারতীয় বাজারে প্রথমবারের মতো আসছে CNG চালিত স্কুটার । শুধুই ইকোনমি নয়, মাইলেজ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সংমিশ্রণে জুপিটার CNG একটি যুগান্তকারী অধ্যায়ের সুচনা করতে চলেছে।

মাত্র 1 কেজি CNG-তে 84 কিমি মাইলেজ!

জ্বালানির খরচ যখন মাথাব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময়েই টিভিএস নিয়ে এসেছে এমন এক স্কুটার, যা ১ কেজি সিএনজিতে অনায়াসে ৮৪ কিমি পথ পাড়ি দিতে পারবে। শুধু তাই নয়, TVS Jupiter CNG Mileage এর ক্ষেত্রে বাজারে থাকা যেকোনও স্কুটারকে পজিটিভলি টক্কর দিতে প্রস্তুত।

TVS Jupiter CNG Engine & Performance

TVS Jupiter CNG
TVS Jupiter CNG

স্কুটারটিতে রয়েছে 124.8cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন যা 7.1 bhp পাওয়ার ও 9.4 Nm টর্ক জেনারেট করতে পারে। আর সব থেকে অবিশ্বাস্য ব্যাপার হলো এটি ম্যাক্সিমাম 80 কিমি/ঘণ্টা স্পীড তোলার ক্ষমতা রাখে।

  • ইঞ্জিন ক্যাপাসিটি: 124.8cc, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড
  • পাওয়ার আউটপুট: 7.1 bhp
  • টর্ক: 9.4 Nm
  • টপ স্পিড: 80 কিমি/ঘণ্টা

সূতরাং এই পাওয়ারফুল ইঞ্জিনের সাহায্যে আপনি পাবেন স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্স, আর্থিক সাশ্রয় এবং দুর্দান্ত পারফরম্যান্সের এক অসাধারণ মেল বন্ধন!

TVS Jupiter CNG Dual Fuel Tank Setup – CNG ও Petrol একসাথে!

জুপিটার CNG-তে রয়েছে:

  • 1.4 কেজি সিএনজি ট্যাঙ্ক (সিটের নিচে)
  • 2 লিটারের পেট্রোল ট্যাঙ্ক

এই দুই জ্বালানির সম্মিলিত রেঞ্জ 226 কিমি—মানে আপনি চাইলে একবার ফিল করেই দিনের পর দিন চালাতে পারেন!

CNG থেকে Petrol-এ বদল হবে এক ক্লিকেই

সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এই স্কুটারে থাকছে একটি ফুয়েল মোড সুইচ, যা দিয়ে আপনি মুহূর্তেই CNG থেকে পেট্রোল মোডে সুইচ করতে পারবেন। শহরের ট্রাফিক বা লং রাইড—দুই ক্ষেত্রেই সব কিছু একেবারে আপনার নিয়ন্ত্রনে।

TVS Jupiter CNG ডিজাইন ও ফিচারস – ক্লাসিক লুকের সঙ্গে আধুনিক স্পর্শ

যদিও ডিজাইন প্রায় আগের মতোই থাকবে, তবে ফিচারসের দিক থেকে থাকবে একগুচ্ছ চমক:

  • মোবাইল চার্জার
  • সেমি-ডিজিটাল স্পিডোমিটার
  • অল-ইন-ওয়ান লক
  • বডি ব্যালান্স টেকনোলজি
  • সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর

এই সব মিলিয়ে জুপিটার CNG শুধু পরিবেশবান্ধবই নয়, অত্যন্ত স্মার্ট একটি স্কুটারও বটে।

TVS Jupiter CNG Launch Date & Price

লঞ্চ টাইম: মে-জুন 2025 (আনুমানিক)
প্রত্যাশিত দাম: ₹95,000 – ₹1,00,000 (এক্স-শোরুম)

যদিও অফিসিয়ালি এখনও দাম ঘোষণা করা হয়নি, তবে মিডিয়া রিপোর্ট বলছে এই রেঞ্জেই থাকবে স্কুটারটির মূল্য।

Video credit –MotorCraze

FAQs – আপনার প্রশ্ন, আমাদের উত্তর

TVS Jupiter CNG কি ভারতের প্রথম CNG স্কুটার?

হ্যাঁ, এটি ভারতের প্রথম CNG চালিত স্কুটার হতে চলেছে।

এর মাইলেজ কত?

1 কেজি CNG-তে 84 কিমি এবং পেট্রোল সহ মোট রেঞ্জ 226 কিমি।

এর টপ স্পিড কত?

স্কুটারটির সর্বোচ্চ গতি 80 কিমি/ঘণ্টা।

CNG থেকে পেট্রোলে সুইচ করা যাবে?

হ্যাঁ, একটি ফুয়েল মোড বাটন থাকবে, যার সাহায্যে আপনি সহজেই সুইচ করতে পারবেন।

Read More

Leave a Comment