PM Kisan Yojana Big Update 2025: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের জনদরদী প্রকল্প গুলির মধ্যে PM Kisan Yojana অন্যতম। 2019 সাল থেকে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি কৃষক তাদের কৃষিকাজে অভূতপূর্ব বিপ্লব নিয়ে এসেছে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো কৃষকদের কৃষিকাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য প্রদান করা। অনেক ক্ষেত্রে কৃষকরা যে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে তারা অনেকটা আর্থিক সচ্ছলতা পায়। এক্ষেত্রে কৃষকদের প্রতিবছর 6000 টাকা তিনটি কিস্তিতে তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠানো হয়।
PM Kisan Yojana Amount Per Year
PM Kisan Yojana-র মাধ্যমে কৃষকদের প্রতিবছর 6000 টাকা তিনটি কিস্তিতে প্রদান করা হয়। এক্ষেত্রে 2000 টাকা করে প্রতি 4 মাস অন্তর সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) এর মাধ্যমে পাঠানো হয়ে থাকে।
PM Kisan 20th Instalment 2025
সরকার এখনও পর্যন্ত 19টি কিস্তি পাঠিয়েছে এবং এখন দেশের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন 20তম কিস্তি-র জন্য, যা আশা করা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে আসবে। তবে, শুধুমাত্র সেইসব কৃষকরাই এই কিস্তি পাবেন যাদের রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
PM Kisan ক্যাম্পেইন 2025
সরকার যোগ্য চাষি, যারা এখনো পর্যন্ত এই স্কিমের আওতায় আসতে পারেনি তাদের অন্তর্ভুক্ত করতে বিশেষ এক প্রচারাভিযান চালাচ্ছে। যার প্রধান লক্ষ্য আগামী 31 মে তারিখের মধ্যে উপযুক্ত কৃষকদের এই স্কিমের আওতায় নিয়ে আসা।
PM Kisan 20তম কিস্তি পেতে কি করবেন?
যেসব কৃষক PM Kisan Yojana-র 20তম কিস্তি পেতে চান, তাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ অতি দ্রুত সম্পন্ন করতে হবে-
- e-KYC করা
- ভূমি যাচাই (Land Verification)
- ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক (NPCI Linking)
PM Kisan e-KYC কীভাবে করবেন?
- PM Kisan অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন : pmkisan.gov.in
- Farmer Corner-এ ক্লিক করে e-KYC অপশন বেছে নিন
- আপনার আধার নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর প্রদান করুন
- মোবাইলে একটি OTP যাবে, OTP সাবমিট করে e-KYC সম্পন্ন করুন
NPCI লিঙ্কিং কীভাবে করবেন?
- আপনার নিকটস্থ ব্যাংক শাখায় যান
- সাথে নিন ব্যাংক পাসবুক ও আধার কার্ড
- ব্যাংক কর্মচারীর সাহায্যে NPCI লিঙ্ক করান
PM Kisan Land Verification কি ভাবে করবেন?
- নিজ এলাকার কৃষি দপ্তরের অফিসে যান
- আবেদনপত্র সংগ্রহ করুন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিন (PM Kisan রেজিস্ট্রেশন নম্বর, খাসরা/খতিয়ান ইত্যাদি)
- এবার দপ্তরের পক্ষ থেকে আপনার আবেদন ও ডকুমেন্ট যাচাই করা হবে
- যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে, আপনাকে জমি সংযুক্তি সনদ (land seeding approval) দেওয়া হবে।
PM Kisan Yojana Big Update 2025 Beneficiary List Village Wise
- ভিজিট PM Kisan অফিসিয়াল ওয়েবসাইট – pmkisan.gov.in
- স্ট্যাটাস চেক করতে “Farmer”s Corners” অপশনের Beneficiary List এ ক্লিক করুন।
- ফিল্টার লিস্ট থেকে প্রয়োজনীয় ডিটেইলস যেমন স্টেট, ডিস্ট্রিক্ট, সাব-ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজের নাম প্রদান করুন।
- এবার নির্দিষ্ট বেনিফিশিয়ারি লিস্ট চেক করতে “Get Report” অপশনের ওপর ক্লিক করুন।
FAQs
Pm kisan থেকে 2000 টাকা কিভাবে পাবো?
PM Kisan Yojana-র মাধ্যমে কৃষকদের প্রতিবছর 6000 টাকা তিনটি কিস্তিতে প্রদান করা হয়
কিষান পেনশন কি?
কৃষকদের কৃষিকাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য প্রদান