মোটোরলা তাদের নতুন 5G স্মার্টফোন Moto G86 Power 5G খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। যদিও কোম্পানির তরফে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। তবে এটা নিশ্চিত মোটোরলা তাদের এই স্মার্টফোনটি বাজারে লঞ্চের জন্য একপ্রকার তৈরি। কিছু লিক তথ্যের ভিত্তিতে মোটোরলার স্পেসিফিকেশন এবং কালার ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। চলুন তাহলে জেনে নিই ফোনটি সম্পর্কে বিস্তারিত নানা অজানা তথ্য।
Moto G86 Power 5G স্পেসিফিকেশন
ডিসপ্লে: Moto G86 Power 5G ফোনটিতে থাকবে 6.67 ইঞ্চির ফ্ল্যাট pOLED ডিসপ্লে। ডিসপ্লেতে থাকবে 120Hz রিফ্রেশ রেট, 2712 x 1220 রেজোলিউশন এবং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন। ফোনটির সবথেকে বড়ো আকর্ষনীয় দিক হতে চলেছে এটির ফ্ল্যাট ফ্রেম, ফ্ল্যাট ব্যাকপ্লেট। তাছাড়া বাঁদিকের উপরের কোণায় থাকছে ক্যামেরা আইল্যান্ড।
প্রসেসর: Moto ফোনের স্পীডের সাথে কখনো কম্প্রোমাইজ করে না। আশা করা হচ্ছে এই স্মার্টফোনটির সাথেও কোনোরকম ব্যাতিক্রম ঘটবে না। Moto G86 Power 5G ফোনটিতে দেওয়া হবে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর এবং সাথে 8GB এবং 12GB RAM ও 128GB বা 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট।
ক্যামেরা: ক্যামেরার দিক থেকে ফোনটিতে থাকবে 50MP প্রাইমারি ক্যামেরা (সোনি LYTIA 600 সেন্সর, f/1.88, OIS) এবং 8MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং এর জন্য 32MP সেলফি ক্যামেরা।
ব্যাটারি: ফোনটিতে থাকবে 6,720mAh এর বিশাল ব্যাটারি সাথে 33W টার্বো চার্জিং সাপোর্ট । তবে ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি থাকছে না।
অন্যান্য ফিচার: ফোনটি চলবে Android 15 অপেরেটিং সিস্টেম। জল এবং ধুলো বালি থেকে প্রটেকশনের জন্য থাকবে IP68, IP69 এবং MIL-STD-810H সার্টিফিকেশন যদিও এবিষয়ে কোনো নিশ্চিত তথ্য এখনো সামনে আসেননি। ডলবি অ্যাটমস এবং ডুয়েল স্টিরিও স্পিকার হতে পারে ফোনটির বিশেষ আকর্ষণ।
লঞ্চ হল স্যামসাংয়ের সবচেয়ে পাতলা 5.8 mm থিকনেসের 5G স্মার্টফোন Samsung Galaxy S25 Edge
Moto G86 Power 5G Launch Date in India
ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য সামনে আসেননি বা কোম্পানির তরফে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি। লিক রিপোর্ট অনুযায়ী ফোনটি জুন মাসে Globally লঞ্চ হতে চলেছে। গ্লোবাল লঞ্চের পরবর্তী সময়ে ভারতে লঞ্চের নিশ্চিত তথ্য সামনে আসবে। আপাতত শুধু অপেক্ষা ছাড়া কোনো বিকল্প নেই।
Moto G86 Power 5G কালার অপশন
লিক তথ্য অনুযায়ী, ফোনটি চারটি আকর্ষণীয় কালার অপশনে লঞ্চ হতে পারে। এর মধ্যে রয়েছে ক্রাইস্যান্থেমাম (Chrysanthemum), কসমিক স্কাই (Cosmic Sky), গোল্ডেন সাইপ্রাস (Golden Cypress) এবং স্পেলবাউন্ড (Spellbound)। স্বাভাবিক ভাবেই ফোনটির এতগুলো কালার অপশন ফোনটির গ্রহনযোগ্যতা অনেকটা বাড়িয়ে তুলবে।
Moto G86 Power 5G to feature 6.67-inch pOLED display and 6,720mAh battery https://t.co/MHiPe5eNoi
— Gadgets 360 (@Gadgets360) May 12, 2025
FAQs
When did the moto G86 launch in India?
মে বা জুন, 2025
Is Moto G86 Power a 5G phone?
Yes