কিছু দিন আগেই মোটোরলা তাদের Razr 60 সিরিজের Motorola Razr 60 এবং Motorola Razr 60 Ultra স্মার্টফোন দুটি লঞ্চ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল। এবার এই সিরিজের Razr 60 Ultra ফোনটি আপডেটেড ফিচারস সহ ভারতের মার্কেটে লঞ্চ করা হল। ফোনটিতে রয়েছে Snapdragon 8 Elite প্রসেসর, 50 মেগাপিক্সেল ডুয়েল এবং সেলফি ক্যামেরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত নানা অজানা তথ্য।
Motorola Razr 60 Ultra Price in India
ভারতের বাজারে Motorola Razr 60 Ultra স্মার্টফোনটির 16GB + 512GB সিঙ্গেল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অফার সহ রাখা হয়েছে – 89,999 টাকা।
Motorola Razr 60 Ultra Sale Date India
Razr 60 Ultra স্মার্টফোনটি আগামী 21 মে থেকে রিলায়েন্স ডিজিটাল, অফলাইন স্টোর এবং মোটোরোলা ওয়েবসাইট ও অ্যামাজন থেকে কেনা যাবে।
Motorola Razr 60 Ultra স্পেসিফিকেশন
প্রাইমারি ডিসপ্লে: Motorola Razr 60 Ultra ফোনে রয়েছে 6.96 ইঞ্চির LTPO pOLED ডিসপ্লে। এর রেজোলিউশন 2992 x 1224 পিক্সেল, আর রিফ্রেশ রেট 165Hz — অর্থাৎ স্ক্রিনটি খুব স্মুথভাবে কাজ করবে। ডিসপ্লের ব্রাইটনেস সর্বোচ্চ 4,500nits পর্যন্ত সাপোর্ট করবে।
এছাড়াও এতে আছে HDR10+ ও Dolby Vision সাপোর্ট, যার ফলে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। ডিসপ্লেটিতে রয়েছে 120% DCI-P3 কালার কভারেজ ডিসপ্লের যে কোনো কালার কে আরও জীবন্তভাবে করে তুলবে।
কভার ডিসপ্লে: ফোনটির বাইরের দিকে রয়েছে 4-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে যা 1272 × 1080 পিক্সেল রেজোলিউশন, 165Hz রিফ্রেশ রেট এবং 3,000nits পীক ব্রাইটনেস সাপোর্টেড ।
প্রসেসর: Razr 60 Ultra ফোনটিতে রয়েছে কোয়ালকমের সব থেকে লেটেস্ট Snapdragon 8 Elite SoC প্রসেসর। সব থেকে আশ্চর্য্যের বিষয় ফোনটির AnTuTu স্কোর 2.7 মিলিয়ন।
ফোনটি 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ অপশনে উপলব্ধ।
লঞ্চ হল স্যামসাংয়ের সবচেয়ে পাতলা 5.8 mm থিকনেসের 5G স্মার্টফোন Samsung Galaxy S25 Edge
ব্যাটারি: ফোনটিতে রয়েছে 4,700mAh ব্যাটারির সাথে 68W ওয়্যার্ড চার্জিং, 30W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট। আর 68W ওয়্যার্ড চার্জিং সাপোর্টের মাধ্যমে 40 মিনিটে ফোনটির ফুল চার্জ সম্পন্ন হয়।
ক্যামেরা: ক্যামেরার দিক থেকে মোটোরলার এই স্মার্টফোনটি কয়েক ধাপ এগিয়ে। কারন ফোনটির কভার ডিসপ্লেতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেলফি ও ভিডিও কল করার জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যেটি ফোনটির প্রাইমারি ডিসপ্লেতে প্লেস করা হয়েছে।
কানেক্টিভিটি: ফোনটিতে রয়েছে sub-6GHz 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, USB Type-C এবং NFC এর মতো নানা নিত্যনতুন কানেক্টিভিটি ফিচারস।
FAQs
What is the price of Moto 60 Ultra in India?
89,999 টাকা।
What is the Motorola Razr 60 Ultra release date?
আগামী 21 মে, 2025