PM Kisan Yojana Latest Update: এবার কি কৃষকরা বছরে পাবেন ১২,০০০ টাকা? সরকার দিল বড় প্রতিক্রিয়া

PM Kisan Yojana Latest Update: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) অর্থ বাড়ানো নিয়ে একটি বড়সড় আপডেট সামনে এসেছে। যেটি স্বাভাবিক ভাবেই প্রান্তিক কৃষকদের মধ্যে একটি খুশির বাতাবড়ন তৈরি করেছে। বর্তমানে এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা করে পেয়ে থাকেন, যা ২,০০০ টাকা করে তিনটি কিস্তিতে প্রদান করা হয়।
সম্প্রতি একটি প্রশ্ন নিয়ে চারিদিকে একটি বিশাল কৌতুহলের পরিবেশ তৈরি হয়েছে —এই টাকার পরিমাণ কি ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হচ্ছে? এই বিষয়ে সরকার সংসদে স্পষ্ট জবাব দিয়েছে।

সংসদীয় কমিটির প্রস্তাব কী ছিল?

ডিসেম্বর ২০২৪-এ একটি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি প্রস্তাব রেখেছিল যে, বর্তমান আর্থিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান কৃষি খরচের কথা মাথায় রেখে PM Kisan-এর বার্ষিক সাহায্য বাড়িয়ে ১২,০০০ টাকা করা হোক। তাতেই দেশ জুড়ে শুরু হয়ে যায় তীব্র জল্পনা। PM Kisan-এর টাকা কি সত্যিই দ্বিগুণ হতে চলেছে?

PM Kisan Yojana Latest Update নিয়ে সরকারের প্রতিক্রিয়া

১২ ডিসেম্বর ২০২৫, রাজ্যসভায় সাংসদ সমীরুল ইসলাম এই বিষয়ে সরাসরি প্রশ্ন তোলেন।
তিনি জানতে চান—
প্রস্তাবিত PM Kisan-এর বার্ষিক পেমেন্ট ৬,০০০ থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করার সুপারিশ সরকার কি মেনে নিয়েছে?
এর উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর স্পষ্টভাবে জানান—
PM Kisan-এর অর্থ দ্বিগুণ করার কোনও প্রস্তাব এই মুহূর্তে সরকারের বিবেচনাধীন নয়। তবে ভবিষ্যতে সরকার এই অর্থ যাতে করে দ্বিগুণ করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করবে।
অর্থাৎ, বর্তমানে PM Kisan-এর টাকা ১২,০০০ করা হচ্ছে না। এই ঘোষণার ফলে কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়া সমস্ত গুজবের অবসান ঘটেছে।

PM Kisan 2026 Update: 2 হাজারের বদলে 3 হাজার টাকা পেতে পারেন কৃষকরা! বড় ঘোষণা আসছে

PM Kisan-এর জন্য কি Farmer ID (কৃষক আইডি) বাধ্যতামূলক?

এই প্রসঙ্গে সমীরুল ইসলাম আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন—
PM Kisan স্কিমের সুবিধা পেতে কি Farmer ID (কৃষক আইডি) বাধ্যতামূলক?
এর উত্তরে মন্ত্রী রামনাথ ঠাকুর জানান—
যে ১৪টি রাজ্যে কৃষক রেজিস্ট্রি (Farmer Registry) কাজ শুরু হয়েছে, সেখানে শুধুমাত্র নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কৃষক আইডি বাধ্যতামূলক।
তবে যেসব রাজ্যে এখনও কৃষক রেজিস্ট্রির কাজ শুরু হয়নি, সেখানে কৃষক আইডি ছাড়াও PM Kisan-এ রেজিস্ট্রেশন করা যাবে।
মন্ত্রী আরও জানান, ওই ১৪টি রাজ্যে এখনও অনেক কৃষক আছেন যারা কৃষক আইডির জন্য রেজিস্টার করেননি, এবং সেই সংক্রান্ত তথ্যও সংসদে তুলে ধরা হয়েছে।

Leave a Comment