Commercial LPG Price Cut July 2026: বড় স্বস্তি! বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল, জানুন নতুন রেট

Commercial LPG Price Cut July 2026: জুলাই মাসের শুরুতেই হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং ব্যবসা এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এল বড় স্বস্তির খবর। তেল বিপণন সংস্থাগুলি (OMCs) ১৯ কেজির বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম সর্বোচ্চ ₹183.50 পর্যন্ত কমিয়েছে, যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

এই দাম কমার ফলে ব্যবসায়ীদের রান্নার জ্বালানির খরচ যেমন অনেকটাই কমবে তেমনি হোটেল, রেস্তোরাঁ মালিকরা নিশ্চিত ভাবে অনেকটাই স্বস্তি পাবে।

Commercial LPG Price Cut July 2026- কোথায় কত কমল দাম?

শহরভেদে মূল্যহ্রাসের পরিমাণ কিছুটা আলাদা হলেও, দিল্লিতে সর্বোচ্চ ₹183.50 পর্যন্ত দাম কমেছে।

শহরবর্তমানে ১৯ কেজি এলপিজির বাণিজ্যিক মূল্য
কলকাতা₹3,081.50
দিল্লি₹2,930.00
মুম্বাই₹2,885.50
চেন্নাই₹3,106.00

গৃহস্থালির LPG-র দামে কি পরিবর্তন হয়েছে?

তবে হ্যাঁ, ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাসের দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। পরিবারের রান্নার গ্যাসের দাম আগের মতোই থাকছে।

বাণিজ্যিক LPG-র দাম কমলো কেনো?

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে LPG ও অপরিশোধিত তেলের দামে কিছুটা স্বস্তি এবং সাম্প্রতিক ভূ-রাজনৈতিক চাপ কিছুটা কমার ফলে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক LPG-র দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

বানিজ্যিক গ্যাসের এই উল্লেখযোগ্য দাম কমার বেনিফিট পাবেন হোটেল ও রেস্তোরাঁ, ক্যাফে ও বেকারি, ক্যাটারিং ব্যবসা, রাস্তার খাবারের দোকান, ক্লাউড কিচেন, ছোট ও মাঝারি খাদ্য ব্যবসা।

IMD Heavy Rain Alert Today: আগামী ৪-৫ দিনে দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, কোন কোন রাজ্যে পড়বে প্রভাব?

ভবিষ্যতে কি আরও দাম কমতে পারে?

LPG-র দাম নির্ধারণ হয় প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজার, আমাদানি কস্ট, ডলারের দাম, আন্তর্জাতিক পরিস্থিতি ইত্যাদির ওপর। সেক্ষেত্রে পরিবর্তী সময়ে বানিজ্যিক গ্যাসের কমা বাড়া এখুনি নিশ্চিত ভাবে বলা কঠিন।

উপসংহার

Commercial LPG Price কমার ফলে ব্যবসায়িক গ্রাহকদের জন্য বড় স্বস্তি এসেছে। ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম সর্বোচ্চ ₹183.50 পর্যন্ত কমেছে, যদিও গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমার প্রভাবই এই মূল্যহ্রাসের অন্যতম কারণ।

Leave a Comment